বিশ্বকাপে আজকের ২৮তম ম্যাচে মুখোমুখি অন্যতম হট ফেবারিট দল ভারত ও সবচেয়ে দুর্বল দল আফগানিস্তান। ইংল্যান্ডোর হ্যাম্পশায়রের সাউথহ্যাম্পটনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় খেলাটি শুরু হবে। খেলাটি সরাসরি দেখাবে বিটিভি, মাছরাঙা, গাজী, স্টার স্পোর্টস ১ ও স্টার স্পোর্টস ২।
ভারত এখন পর্যন্ত ৪ ম্যাচের মধ্যে তিন জয় ও এক পরিত্যাক্ত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চতুথ স্থানে। অন্যদিক, ৫ ম্যাচে খেলে আফগানিস্তান কোন জয় না পেয়ে পয়েন্ট তালিকায় একেবারে তলানীতে।
এতোমধ্যে টস হয়েছে। টসে জিতে ব্যাট করা সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। এই রিপোর্ট লেখার সময় ভারতের সংগ্রহ ২ ওভার শেষে বিনা উইকেটে ৫ রান। ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, এমএস ধোনি, কেদার জাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মোহাম্মদ শামী, যুবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।
আফগানিস্তান একাদশঃ হযরতউল্লাহ জাজাই, গুলবদীন নাঈব (অধিনায়ক), রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদী, আসগর আফগান, মোহাম্মদ নবী, ইকরাম আলী খিল (ওয়া।), নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।