রাজৈরে দিনে দুপুরে স্বাস্থ্য কর্মকর্তার বাসার তালা ভেঙ্গে চুরি
মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডলের কোয়ার্টার বাসায় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় সংঘবদ্ধ চোর চক্র আলমারির ভিতর থেকে ৩০ ভরি স্বর্নালংকার নিয়ে পালিয়েছে বলে দাবি ভুক্তভোগীর। তবে, দিনের বেলা এমন চুরির ঘটনায় আতংকিত হয়ে পড়েছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. প্রদিপ চন্দ্র মন্ডল ও স্থানীয় সরকারি শেখ রাসেল ডিগ্রি কলেজের প্রভাষক পপি মন্ডল দম্পতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বসবাস করে আসছেন। শনিবার সকাল ৮টার দিকে তাদের নিজ বাড়ি একই উপজেলার খালিয়া ইউনিয়নের সেনদিয়া গ্রামে জান। বিকেল সাড়ে ৩ টার দিকে বাসায় ফিরে সামনের দরজার তালার লক ভাঙ্গা দেখতে পায়। পরে রাজৈর থানা পুলিশে খবর দেয়া হয়।
প্রভাষক পপি মন্ডল জানান, দিনের বেলায় যে কোন সময় চোর চক্র লক ভেঙ্গে বাসায় প্রবেশ করে। এবং আলমারির দু’টি তালা ভেঙ্গে ৩০ ভরি ওজনের প্রায় ২০ লক্ষ টাকার স্বর্নালংকার নিয়ে যায়।
ওসি মো. শেখ সাদিক জানান, চোর চক্রকে ধরার ব্যাপারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/ই.এইচ.এম