স্কুল-কলেজের দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ
সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ নূর সাখাওয়াত হোসেন মিয়া স্যারের মহতি উদ্যোগে ও শিক্ষক-কর্মচারীগণের সহযোগিতায় দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ উপহার ‘খাদ্য সামগ্রী’ বিতরণ করা হয়েছে।
রবিবার (৯ মে) দুপুর ১২ টায় স্কুল মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- আদিয়াবাদ ইউপি চেয়ারম্যান জনাব হাজী সেলিম মিয়া, অধ্যক্ষ মো: নুর সাখাওয়াত হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো: মাহতাব উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং এলাকার সুধীজন।
সবশেষে মহান আল্লাহর কাছে সকলের শারীরিক সুস্থতা কামনা করে ও করোনা মহামারী থেকে মুক্তি এবং দেশের সফলতা ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
একে এম রেজাউল করিম/বার্তাবাজার/পি