ফেসবুকের অর্থে ঈদ উপহার পেল ৩০০ পরিবার
সিরাজগঞ্জের শাহজাদপুরে ফেসবুক স্ট্যাটাস দিয়ে সংগৃহীত অর্থায়নে সমাজের কর্মহীন, অসহায় ও প্রতিবন্ধী ৩০০ পরিবার পেল ঈদ উপহার।
ফেসবুক থেকে ওই অর্থ সংগ্রহ করেন মামুন বিশ্বাস। রোববার দুপুরে শাহজাদপুরের আগনুকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সকল পরিবারের মাঝে এ উপহার তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাসিবুর রহমান স্বপন। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, থানা অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন প্রমূখ।
উপহার প্যাকেটে ছিল মুরগি, চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লাচ্ছা সেমাই, সেমাই, লবণ, মিশ্রি, গুঁড়া দুধ, সাবান, মরিচ, হলুদ ও মুড়ি। এ প্রসঙ্গে মামুন বিশ্বাস বলেন,ফেসবুকের মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ফেসবুক বন্ধুদের পাঠানো অর্থ দিয়ে কয়েক বছর ধরে ঈদে অসহায় মানুষের হাতে ঈদ বাজার তুলে দেওয়া হয়। এবারও পর্যায়ক্রমে ৭০০ হতদরিদ্র মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়েছে।
এম এ মালেক/বার্তাবাজার/পি