মিয়া রাকিবুল, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় সহস্রাধিক অসহায়-দুস্থদের মাঝে যাকাতের বস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (৯ মে) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের পক্ষ থেকে এসব বস্ত্র বিতরণের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পরে উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভায় এসব বিতরণের জন্য নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়।
আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন তারা, আব্দুর রউফ তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক আবুল কাশেম মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম প্রমুখ।
আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান জানান, ‘বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের পক্ষ থেকে বেশ কয়েকবছর ধরে প্রতি ঈদে বস্ত্র বিতরণ করা হয়। এবছরও উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার সহস্রাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হবে।’
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি