দৌলতদিয়া ঘাট ফাঁকা: কঠোর অবস্থানে প্রশাসন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের দৌলতদিয়া ঘাটে রবিবার কমে এসেছে যাত্রী ও যানবাহনের চাপ। এর আগে গত শুক্র ও শনিবার এ ঘাটে ঈদের ঘরমুখো মানুষের চাপ ছিল উপচে পড়া।এখানে প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে।

জানা যায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার অসংখ্য মানুষ লকডাউন ও স্বাস্হ্যবিধি অমান্য করে গত কয়েকদিন দক্ষিনাঞ্চলে ঘরমুখি হন। ফেরিতে উপচে পড়া ভিড় সৃষ্টি হয়।এ অবস্থায় বিআইডব্লিউটিসি কতৃপক্ষ শুক্রবার রাতে ঘোষনা করে দিনে ফেরি চলাচল বন্ধ থাকবে।কিন্ত সে নিষেধাজ্ঞাও রক্ষা করা যায় নি। জনতার চাপে শনিবার কয়েক দফা ফেরি চলে।

এ পরিস্থিতিতে ঈদে ঘরমুখো মানুষকে ঠেকাতে সরকার রবিবার নৌরুটে বিজিবি মোতায়েন করেছে।

ঘাট সংশ্লিষ্টরা জানান,দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পাটুরিয়া প্রান্তের তিনটি পয়েন্টে কাজ করছে বিজিবি। যার কারনে সকাল থেকেই মানুষের চাপ তেমন একটা নেই।

রবিবার (৯ মে) দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ঘাটে তেমন কোন যাত্রীর চাপ ও গাড়ী নেই। জরুরী সেবার জন্য শুধু মাত্র দুটি ফেরি চালু রেখেছে দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্স ও কিছু জরুরী সেবার আওতার গাড়ীগুলো নদী পার করছে কর্তৃপক্ষ। ফেরিগুলো ঘাটেই নোঙর রাখা হয়েছে। যদিও অল্প কিছু যাত্রী ও মোটরসাইকেল আসছে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলাবাহিনী।

অন্যদিকে, ঢাকা-খুলনা মহাসড়কে দেখা মেলেনি তেমন কোন যানবাহনের। স্থানীয় কিছু ছোট গাড়ী ছাড়া আর কোন গাড়ী নেই মহাসড়কে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, চলছে সারা দেশে লকডাউন। এরই মধ্যে ঘরমুখো মানুষ ঈদে বাড়ী ফেরা শুরু করে। মানুষের চাপ সামলাতে সরকার মাঠে বিজিবি মোতায়েন করছেন। ফলে আজ ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ নেই। জরুরী সেবা প্রদানের জন্য মাত্র দুটি ফেরি চালু রাখা হয়েছে। ফেরি দুটিতে অ্যাম্বুলেন্স ও রোগী ছাড়া কেউ উঠতে পারবে না।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর