পাবনায় সাড়ে ৩ শতাধিক দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
পাবনায় হামিদ অয়েল মিল এর উদ্যোগে সাড়ে তিন শতাধিক দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রোববার বিকেলে পাবনায় ইমাম গাজ্জালী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে করোনায় ঘরবন্দী এসব মানুষের মাঝে কি সামগ্রী বিতরণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির গোলাম ফারুক প্রিন্স এমপি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, উপজেলা আওয়ামী লীগের অর্থসম্পাদক হিরোক হোসেন, পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্রী বমচারী চন্ড, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক বাদশা, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, উপজেলা আওয়ামীলীগ সদস্য হেলাল, মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগ সদস্য কামাল হোসেন, টুটুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ, পৌর যুবলীগ সদস্য আলাল প্রমুখ।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি