বেদে সম্প্রদায়ের মাঝে সিরাজদিখান পুলিশের ঈদ উপহার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বেদে সম্প্রদায়ের মাঝে থানা পুলিশের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রবিবার বেলা সাড়ে ১১ টায় সিরাজদিখান বাজারের বেদে পল্লীতে ৩৭টি বেদে পরিবারের মাঝে থানা পুলিশের পক্ষে সিরাজদিখান থানার অফিস ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আজহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ চোকদ্দার পাপ্পু, সিরাজদিখান বাজার বনিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক আলম খান সহ আরো অনেক। ঈদ উপহারের মধ্যে রয়েছে পোলাও চাল, পিঁয়াজ, তেল, সেমাই, চিনি, গুঁড়ো দুধ, কিচমিচি ইত্যাদি।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর