শেরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

ঢাকা-বগুডা মহাসড়কের শেরপুরের শেরুয়া বটতলা এলাকায় গতকাল রোববার সকালে অজ্ঞাত নামা এক বৃদ্ধা অজ্ঞাত গাড়ির চাপায় মারা গেছে।

সিএনজি চালক শামীম জানান, সিএনজি নিয়ে শেরপুরে শহরে দিকে যাওয়ার সময় রোববার বেলা ১১টার দিকে ঢাকা-বগুডা মহাসড়কের শেরপুরের শেরুয়া বটতলা এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখি। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় সিএনজিযোগে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, অজ্ঞাত নামা দ্রুতগামীর একটি গাড়ি তাকে ধাক্কা দিলে সে রক্তাক্ত অবস্থায় মহাসড়কের পাশে পড়ে যায়।

এ বিষয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে দ্বায়িত্বরত মেডিকেল অফিসার সাবিহা শবনম জানান, হাসপাতালে নিয়ে আসার ৫ মিনিট পরেই বৃদ্ধটি মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ বৃদ্ধার পরিচয় জানা যায়নি।

রাশেদুল হক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর