হাতিয়ায় মেম্বার প্রার্থী হত্যা, ৫৫ জনের বিরুদ্ধে মামলা

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ইউনিয়ন পরিষদের এক মেম্বার প্রার্থীকে গুলি করে হত্যার ঘটনায় ৫৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে। রবিবার দুপুরে বাদী হয়ে মামলাটি করেন নিহত মেম্বার প্রার্থী জোবায়েরের ছেলে মেহেদী হাসান জীবন।

মামলায় সোনাদিয়া ইউনিয়নেন ২নং ওয়ার্ডের মেম্বার আব্দুল বাতেনকে প্রধান ও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলামকে ২নং করে ৫৫ জনকে আসামী করা হয়। এছাড়া আরো ৩০-৪০ জনকে অজ্ঞাত নামা আসামী করা হয়। হাতিয়া থানা মামলা নং ১০।

গত শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে প্রতিপক্ষের হামলায় জোবায়ের হোসেন (৪৫) নামে এক মেম্বার প্রার্থী নিহত হয়। এই ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন। নিহত জোবায়ের সোনাদিয়া ইউনিয়নের মধ্য চরচেঙ্গা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। সে সোনাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী ছিল।

এদিকে ময়নাতদন্ত শেষে নিহত জোবায়েরকে জেলা সদর থেকে এনে শনিবার বিকালে সোনাদিয়া ইউনিয়নের মধ্য চরচেঙ্গা নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়। তাঁর জানাজায় হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যাহ সহ প্রায় ৫ সহশ্রাধীক লোক উপস্থিত ছিলেন।

নিহতের ছেলে জীবন অভিযোগ করে বলেন, ঘটনার দিন সকালে তাঁর বাবা চরচেঙ্গা বাজারে তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্টানে অবস্থান করছিল। এসময় উত্তর দিক থেকে বাতেন মেম্বার নেতৃত্বে একদল স্বশস্ত্র সন্ত্রাসী এসে তাঁর বাবাকে আক্রমন করে প্রথমে গুলি করে পরে পায়ের রগ কেটে দিয়ে চলে যায়। সন্ত্রাসীরা সবাই বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলামের সমর্থক। এসময় সন্ত্রাসীদের হামলায় সে সহ আরো তিনজন আহত হয় বলে জানান জীবন।

জীবন আরো জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর পিতা জোবায়ের মেম্বার প্রার্থী হলেও সে ছিল আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মেহেদী হাসানের একনিষ্ঠ সমর্থক। বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম নৌকার মনোনয়ন না পেয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে মাঠ দখলের চেষ্ঠা অব্যাহত রাখে। এ নিয়ে চেয়ারম্যানের লোকজনের সাথে নির্বাচনের প্রথম থেকে তঁার বাবার বিরোধ চলে আসছে।

এব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল খায়ের বলেন, এই মামলায় এখন পর্যন্ত ১০জনে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার প্রধান আসামীসহ অন্যান্য আসামীকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর