চায়না বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন বগুড়ার নতুন কমিটি ঘোষণা

চীনে অধ্যয়নরত বগুড়া জেলার সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত চায়না বাংলাদেশ স্টুডেন্ট’স অর্গানাইজেশন (বগুড়া) এর কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দীন,বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) এর যুগ্ম পরিচালক ডক্টর মোঃ আব্দুল মজিদ,বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. মো. কফিল উদ্দীন, চায়নার নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে ফ্লুইড মেকানিক্সে অধ্যয়নরত পিএইচডি গবেষক খাজা মোঃ খালিদ এবং ডাঃ মোঃ নুরুল হুদা লিখন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে, চায়না বাংলাদেশ স্টুডেন্ট’স অর্গানাইজেশন (বগুড়া) এর প্রতিষ্ঠাতা মোঃ রাসেল আহম্মেদকে সভাপতি ও মোঃ মারুফ হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আল আমিন বিপ্লব, সহঃ সভাপতি মোঃ মুসফিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ শামীমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাবনূর মোস্তারী সান্তনা, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিবুল ইসলাম, কোষাধ্যক্ষ আরাফাত হোসেন, তথ্য,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাবাউল ইসলাম, স্বাস্থ্য, শিক্ষা, গবেষণা, ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান ফারুক।

নবগঠিত চায়না বাংলাদেশ স্টুডেন্ট’স অর্গানাইজেশন( বগুড়া) এর প্রতিষ্ঠাতা ও নবনির্বাচিত সভাপতি মোঃ রাসেল আহম্মেদ তার একান্ত সাক্ষাৎকারে বার্তাবাজারকে জানিয়েছেন, বগুড়া জেলার বাসিন্দা যারা অতীতে চীনে পড়াশোনা করেছেন এবং বর্তমানে পড়াশোনা করেছেন, তাদেরকে একটি প্লাটফর্মে নিয়ে এসে সকলের মধ্যে পারস্পরিক সম্প্রতি বৃদ্ধি করাই হবে নতুন কমিটির প্রথম দায়িত্ব ও কর্তব্য।

এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।এছাড়া ভবিষ্যতে সকল সম্মানিত উপদেষ্টা ও অর্গানাইজেশনের সকল সম্মানিত সদস্যবৃন্দের সাহায্য ও সহযোগিতা অব্যহত থাকলে, তারা এই এলাকার বিভিন্ন ক্রান্তিকালে জনকল্যাণমূলক কাজ হাতে নিবেন বলে,আমাদের বগুড়া জেলা প্রতিনিধিকে জানিয়েছেন।

পড়াশোনার পাশাপাশি সকল ছাত্রছাত্রীদের দেশ ও জনগণের সেবায় মনোনিবেশ করা উচিত বলে মনে করেন অর্গানাইজেশনটির প্রতিষ্ঠাতা ও নবনির্বাচিত সভাপতি।

সেই সাথে নবগঠিত কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের কাছ থেকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা কামনা করেছেন এবং পদ পদবী বিবেচনা না করে,সকলকে নিজ নিজ অবস্থান থেকে অর্গানাইজেশনের স্বার্থে কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

খালিদ হাসান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর