কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ৩ জনের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু ও একজন বয়োবৃদ্ধের মৃত্যূর ঘটনা ঘটেছে।

মৃত ঐ শিশুটি হলেন উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নে ফারাজীপাড়া গ্রামের আমজাদ হোসেনের শিশুকন্যা রোকাইয়া জান্নাত ফুটালী (১০)।

শিশুটির পরিবার সুত্রে জানা যায়, রবিবার(৯ মে) সকালের দিকে শিশু জান্নাত ঘরের ভিতর ফ্যানের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশত ফ্যানের সুইচ টিপতে শক পেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এদিকে, রবিবার(৯ মে) সকালে উপজেল্রা পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা ছিলাখানা গ্রামের থ্রি হুইলার চালক রফিকুল ইসলাম(৪৫) নিজ বাড়ির বিদ্যুৎ এর লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে পড়ে। এসময় মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ওই গ্রামের আব্দুল জব্বারের পুত্র।

পৃথক দুটি এ ঘটনার মৃত্যুর বিষয়টি উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাইদুল ইসলাম নিশ্চিত করেছেন।

অন্যদিকে, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাঁচি চর গ্রামেের একটি বাঁশ ঝাড়ের বাঁশে হাত দিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সফিয়ার রহমান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত ওই বৃদ্ধ ওই গ্রামের বাসিন্দা তিনি পাঁচ সন্তানের জনক। রোববার (৯ মে) দুপুরে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি বাঁশ ঝাড়ের পাশ দিয়ে বিদুৎতিক লাইন চলে গেছে। বাতাসে একটি বাঁশ ওই বিদ্যুৎতের লাইনে পরে যায়। দুপুরের দিকে নিহত বৃদ্ধ ভুল বসত বাঁশটিতে হাত দিলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কুড়িগ্রাম সদর পাঁচগাছী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বিদ্যুৎপৃস্ঠ হয়ে এক বৃদ্ধের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

সুজন মোহন্ত/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর