ধানক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বজ্রপাতে আলেয়া বেগম (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত আলেয়া বেগম উপজেলার ৬নং ভাতুরিয়া ইইউপি’র মহেদ্রগাঁও গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী৷

রোববার (৯ মে) সকালে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মহেদ্রগাঁও গ্রামের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই দিন সকালে বাড়ির পাশে লাগানো ধানক্ষেত দেখতে যায় আলেয়া বেগম। এসময় আচমকা বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি৷ কষ্টের লাগানো ধানক্ষেত দেখে আর বাড়ি ফেরা হলো না দরিদ্র আলেয়া বেগমের। আলেয়া বেগমের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবারে।

হরিপুর থানা পরিদর্শক (ওসি) এস. এম আওরঙ্গজেব বজ্রপাতে আলেয়া বেগমের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন৷

মো: সবুজ ইসলাম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর