রাজবাড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টের অভিযান

রাজবাড়ীতে স্বাস্থ্য বিধি লংঘনে মোবাইল কোর্ট জরিমানা আদায় করেছে।

শনিবার (৯ মে) সকাল ১১ টায় রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ এর নেতৃত্বে রাজবাড়ীর কাপর বাজার ও লালগোলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় স্বাস্থ্যবিধি না মানায় ৬ প্রতিষ্ঠানের মালিককে ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩,৩০০টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনার সময় কিছু মাস্ক বিতরন করা হয়।

প্রসিকিউটর ছিলেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামাণিক। পেসকার সুদিপ কুমার বিশ্বাস ও শৃঙ্খলা রক্ষায় ব্যাটেলিয়ন আনসার বাহিনীর একটি টিম। জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর