ধামইরহাটে ইয়াবাসহ যুবক আটক

নওগাঁর ধামইরহাটে ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান (২১) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (৮ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর জাহানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার ইসবপুর ইউনিয়নের মো. জিয়াউর রহমানের ছেলে। এবং সে ওই ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পদে থেকে দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ১বছর আগে তাকে সোকজ করা হয়েছে।

ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন সীমান্তের পাগলা দেওয়ান এলাকা থেকে মাদক বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে জাহানপুর এলাকার দিকে আসছিল। পথেই উত্তর জাহানপুর গ্রামের রাস্তায় অভিযান চালিয়ে তার নিকট ৩৮পিচ ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পরে রবিবার দুপুরে আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

রেজুয়ান আলম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর