বিদেশ যেতে পারবেন না খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (৯ মে) খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে এ কথা জানান আইনমন্ত্রী।

সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এছাড়া সাজাপ্রাপ্ত করো বিদেশে চিকিৎসার নজির নেই বলেও মতামতে উল্লেখ করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের এ মতামত রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

গত বুধবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় গিয়ে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে লিখিত আবেদন করেন তার ছোট ভাই শামীম এস্কান্দার। এই আবেদনটি ৫ মে রা‌তেই আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

গত ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। গত ২৪ এপ্রিল দ্বিতীয় করোনা পরীক্ষায় খালেদা জিয়ার রিপোর্ট পজিটিভ আসে। ২৭ এপ্রিল আবার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় কিছু পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৩ মে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয় খালেদা জিয়াকে। সেখানেই চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গত ৬ মে করোনামুক্ত হন বিএনপি চেয়ারপারসন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর