কর্ণফুলীতে প্রধানমন্ত্রীর উপহার পেলেন সাড়ে ৪ হাজার মানুষ

কর্ণফুলী উপজেলার ৫ ইউনিয়নে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ও হত দরিদ্র ৪ হাজার ৪৮৪ জনের পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (০৯ মে) দুপুরে উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা এ নগদ অর্থ বিতরণ করেন।

এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আলমগীর, ইউপি সদস্যা রেহেনা আকতার আঁখি উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা বলেন, উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার নগদ অর্থ স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারি নির্দেশনার আলোকে তালিকা প্রস্তুত করে বিতরণ করা হচ্ছে।

হুমায়ূন কবির শাহ্ সুমন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর