মসজিদুল হারামের মুয়াজ্জিন আল-আজলানের ইন্তেকাল!

মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ শায়খ আব্দুর রহমান আল-আজলান (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শায়খ আল-আজলান ১৩৫৭ হিজরি মোতাবেক ১৯৩৬ খ্রিস্টাব্দে সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী প্রদেশ আল-কাসিমে জন্মগ্রহণ করেন। আল-আরাবিয়ার খবরে জানা যায়, শায়খ আজলান শুক্রবার (৭ মে) সকালে ইন্তেকাল করেন।

বর্ণাঢ্য কর্ম জীবনে শায়খ আল-আজলান সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

শায়খ আজলান মসজিদুল হারামে উলুম শরিয়া তথা শরিয়া বিজ্ঞান বিষয়ে দরস দিতেন। পুরো বছরেই তিনি তার দরস চালু রাখতেন। তার দরসে পৃথিবীর বিভিন্ন দেশের বিপুল সংখ্যক হজ, ওমরাহ পালনকারী, দর্শনার্থীরা শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতেন।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর