করোনার ভারতীয় ধরন বিপদজনক ভবিষ্যতেরই পূর্বাভাস: কাদের
দেশে শনাক্ত করোনা ভাইরাসের ভয়ংকর ভারতীয় ধরন, সামান্যতম উদাসীনতায় বিপদজনক ভবিষ্যতেরই পূর্বাভাস, এমতাবস্থায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (৯ মে) সকালে রাজধানীর আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত “মুজিববর্ষ ও কোভিড ১৯ মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। এসময় মন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, এদেশের জনগণ অতীতে অনেক প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ শেখ হাসিনার নেতৃত্বে সফলতার সাথে মোকাবেলা করেছে। চলমান করোনা দুর্যোগও শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে বাংলাদেশ। এখনই সকলকে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে এই মহামারি থেকে রক্ষা পেতে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্ববানে যার যার অবস্থানে থেকে ঈদ উৎযাপন করে এই প্রাণঘাতী করোনাকে প্রতিরোধ করাই এখন একমাত্র অবলম্বন বলে মনে করেন ওবায়দুল কাদের।
বার্তাবাজার/ভিএস