বগুড়ার শিবগঞ্জের রহবলে ২ সহস্রাধিক এতিম ও অসহায় পরিবারের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি সাজ্জাদ হোসেন টুটুল। রবিবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর পর্যন্ত নিজ বাড়িতে এসব পোষাক বিতরণ করেন তিনি।
এসময় তিনি বলেন, করোনায় দরিদ্র মানুষেরা অরো বেশি অসহায় হয়ে পড়েছে। এসময় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসা দরকার।
উল্লেখ্য, সাজ্জাদ হোসেন টুটুল আসন্ন দেউলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী। প্রতি বছর ঈদ এবং বিভিন্ন উৎসবে অসহায় মানুষের পাশে দাড়ান তিনি। তার এমন মহৎ উদ্দ্যেগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
খালিদ হাসান/বার্তাবাজার/পি