ভারতীয় ভ্যারিয়েন্ট আক্রান্ত ৬ জনের সংস্পর্শে আসা কেউই সংক্রমিত হননি

ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত ৬ জনের সংস্পর্শে আসা কেউই করোনায় আক্রান্ত হননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রবিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ কথা বলা হয়।

এর আগে, শনিবার দেশে করোনার ভারতীয় ধরণ শনাক্ত হয়েছে বলে জানায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভারত ফেরত একজন রোগীর শরীরে করোনার এই নতুন ধরনটি শনাক্ত হয়েছে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ধরণের অস্তিত্ব মেলে বাংলাদেশে। ঢাকার বনানীর ৫৮ বছর বয়সী এক নারীর শরীর থেকে সংগ্রহ করা নমুনায় এই স্ট্রেইন পাওয়া যায় বলে নিশ্চিত করে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) জিনোমিক রিসার্চ ল্যাবরেটরির গবেষক দল।

এছাড়া গত ৫ জানুয়ারি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসা ছয়জনের দেহে করোনাভাইরাসের আরেক নতুন ধরন পাওয়া যায় বলে আইইডিসিআর থেকে জানানো হয়। রূপান্তরিত এই নতুন ধরন গত ডিসেম্বরে যুক্তরাজ্যে শনাক্ত হয়।

শনিবার মহামারি এ ভাইরাসে ভারতে মারা গেছে চার হাজার একশ’ ৩৩ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ২ লাখ ৪২ হাজার ৩শ’ ৯৮ জন মানুষ। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪ লাখ ৯ হাজার ৩শ জন। মোট শনাক্ত ২ কোটি ২২ লাখের বেশি।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর