স্পিডবোট ডুবির ঘটনায় মালিক গ্রেফতার

মাদারীপুরের শিবচরে স্পিডবোট দুর্ঘটনার মামলার মালিক চান মিয়াকে কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ রবিবার (৯ মে) স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের নিহতের মামলার আসামি চান মিয়াকে সকালে গ্রেফতার করা হয়।

গত ৩রা মে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে স্পিডবোটের সঙ্গে বালুবোঝাই বাল্কহেডের সংঘর্ষ হয়। এসময় স্পিডবোট ডুবে গিয়ে ২৬ জন যাত্রী মারা যান। এই ঘটনায় ঘাটের ইজারাদার শাহ আলম খান, বোটের মালিক চান মিয়া, রেজাউল হক ও চালক শাহ আলমের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে মামলা করে নৌ-পুলিশ।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর