রাজধানীসহ সারাদেশে আজ কালবৈশাখী ঝড় হতে পারে

রাজধানী ঢাকাসহ সারা দেশে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আরও তিনদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (৯ মে) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, সিলেট, ঢাকা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশালের খেপুপাড়ায় ৩৭ মিলিলিটার। এছাড়া হাতিয়া, বগুড়া, বদলগাছী ও ভোলাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর