নীলফামারীর ডিমলায় লকডাউন চলা কালীন সময়ে চার দফা দাবী আদায়ের লক্ষে বিক্ষোভ কর্মসুচি পালন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্বারকলিপি প্রদান করেছে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ডিমলা উপজেলা শাখা।
রবিবার (৯ মে) সকালে লকডাউন চলা কালীন সময়ে দীর্ঘদিন হতে কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে দুরপাল্লার কোচ গাড়ী চালু, লকডাউনে ক্ষতিগ্রস্থ শ্রমিকের মাঝে আর্থিক ও খাদ্য সরবরাহের ব্যবস্থা, বাস টার্মিনালে ও এমএস এর ১০ টাকা কেজি দরের চাল বিক্রির ব্যবস্থা ও ডিমলা কোচ টার্মিনালের জলাবদ্ধতা নিরসনে জরুরী পদক্ষেপ গ্রহনের দাবীতে উপজেলা পরিষদ মাঠে বিক্ষোভ সমাবেশ করে।
এ সময় বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান খান লোহানী হাবলু, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী সভাপতি মাহাবুব ইসলাম, মটর শ্রমিক নেতা চিত্ত রঞ্জন রায় প্রমুখ।
তারিকুল ইসলাম সোহাগ/বার্তাবাজার/পি