বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের ওপর মালদ্বীপের নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিক ও পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। রোববার (৯ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বাংলাদেশ ছাড়া এই নিষেধাজ্ঞায় রয়েছে- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও ভুটান।

এ ব্যাপারে মালদ্বীপের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ এশিয়ার সাতটি দেশের পর্যটকদের মালদ্বীপে প্রবেশ ও অবস্থানের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সেই সঙ্গে এই সাত দেশের ওয়ার্ক পারমিটধারী ব্যক্তিদের মালদ্বীপে পৌঁছানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, মালদ্বীপ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭২৪ জন। করোনায় দেশটিতে মোট মারা গেছেন ৮৩ জন। আর সুস্থ হয়েছেন ২৫ হাজার ৯৯২ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর