কক্সবাজার শহরে অস্ত্রসহ তিন জন আটক

কক্সবাজার শহরে অস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার কক্সবাজার পৌরসভার টেকপাড়া মাঝিরঘাট এলাকা হতে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মুনিরুল গিয়াস।

ধৃতরা হলেন, ভারুয়াখালী পশ্চিম পাড়া এলাকার আব্দুল গফফারের ছেলে রুহুল আমিন উরফে সোহেল (৩২), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে ইলিয়াছ (৩৫), শহরের পশ্চিম বাহার ছড়া এলাকার আবু তাহেরের ছেলে ছৈয়দ হোসেন রানা (২৮)।

ওসি জানান, কয়েক জন ডাকাত মাঝিরঘাট এলাকায় বসে ডাকাতির প্রস্ততি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের সাথে থাকা একটি দেশীয় অস্ত্র ও পাঁচ রাঊন্ড গুলি উদ্ধার করা হয়।

ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর