পাকুন্দিয়ায় হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্যক্তি উদ্যোগে তিন শতাধিক হতদরিদ্র অসহায় মানুষের মাঝে নতুন কাপড় ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।

রবিবার (৯ মে) সকালে ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের আয়কর উপদেষ্টা ও ঢাকাস্থ কটিয়াদী-পাকুন্দিয়া সম্মিলিত যুব পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হাছানের ব্যাক্তিগত উদ্যোগে উপজেলার সুখিয়া ইউনিয়নের গোয়ালটেক গ্রামের নিজ বাড়িতে এসব কাপড় ও পাঞ্জাবি বিতরণ করা হয়।

এ সময় ঢাকাস্থ কটিয়াদী-পাকুন্দিয়া সম্মিলিত যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক নোমান মোল্লা, জালাল মোহাম্মদ গাউস (শাওন), কোষাকান্দা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী শামসুল আলম শান্ত, হরশি বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী শাহ আলমসহ এলাকার গন্যমন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হুমায়ুন কবির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর