সিরাজগঞ্জ মহাসড়কে দূরপাল্লার বাসের জটলা

নিষেধাজ্ঞা সত্ত্বেও সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে দূরপাল্লার বাসের জটলায় যানজট দেখায় দেয়। রোববার সকালে বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় মহাসড়কে উত্তরবঙ্গ হতে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা দূরপাল্লার বাসগুলো সেতু পারাপারে বাধা দেওয়ায় যানজট সৃষ্টি হয়।

সরেজমিনে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে দেখা যায়, সকাল থেকে বিভিন্ন গন্তব্যে কিছু দূরপাল্লার বাস মহাসড়কে চলছে। এছাড়া অনেকে ট্রাক, পিকাপভ্যান, ভাড়ায়চালিত মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে ফিরছেন বাড়িতে। উত্তর বঙ্গ হতে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বেশকিছু দুরপাল্লার বাস বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় আটকে আছে সেতু পাড়ের অপেক্ষায়। সকাল আটটার দিকে আটকেপড়া এসব বাস যানজট সৃষ্টি করায় এক যোগে ঢাকার সড়কে চলতে সুযোগ দিয়ে দেয় পুলিশ।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রাতে উত্তরবঙ্গ হতে ছেড়ে আসা দূরপাল্লার বাস গুলি মহাসড়কে যানজট সৃষ্টি করায় রোববার সকালে তাদের গন্তব্যে যেতে দেওয়া হয়েছে।

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর