সাতক্ষীরার শ্যামনগরে মোটর ভ্যানের চাকার নিচে পড়ে মারিয়া সুলতানা (৮) নামে এক দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের জলিলের মোড় নামক স্থানের হাবিবুল্ল্যাহ’র মেয়ে ও স্থানীয় কলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকাল ৮ টার দিকে ওই স্কুল ছাত্রী বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলা করছিল। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর ভ্যান স্কুল ছাত্রী মারিয়াকে চাপা দেয়।
তাৎক্ষণিক পরিবারসহ স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু মারিয়া সুলতানার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবজার/পি