শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ ১০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী এবং গ্রেফতারী পরোয়ানার এক আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে শুক্রবার রাতে তাদেরকে আটক করে পুলিশ।
আটকৃতরা হলেন, দুই মাদক ব্যবসায়ী উপজেলার লোহাকুড়া গ্রামের আ: রাজ্জাকের ছেলে আঃ কাদের(২০), তুলশীডাঙ্গা গ্রামের মোঃ আজগর আলীর ছেলে মোঃ বাবুল গাজী(২২) ও গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামি একই উপজেলার গয়ড়া গ্রামের আঃ আজিজের ছেলে মোঃ তবিবর রহমান (৪২)।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, তাঁর নির্দেশে থানার এএসআই (নিঃ) মোঃ জসীম উদ্দিন, এএসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় কলারোয়া থানাধীন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে আঃ কাদেরকে, মোঃ বাবুল গাজীকে তার বাড়ি থেকে শুক্রবার রাত অনুমান ৯.১৫ মিনিটের সময় গ্রেফতার করে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা ২৭(৬)১৯ নং মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে গ্রেফতারী পরোয়ানার আসামি মোঃ তবিবর রহমানকে তাহার নিজ বসত বাড়ী হতে গ্রেফতার করে পুলিশ। তিনি আরো জানান, আটককৃতদের দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।