যশোর সদরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুজন সাহা নামে এক ছাত্রলীগ নেতা। শনিবার (০৮ মে) দুপুরে শহরের বেজপাড়া এলাকায় নিজের বস্তঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে তিনি চিরকুট লিখে যান।
নিহত সুজন সাহা বেজপাড়া বুনোপাড়া এলাকার স্বপন কুমার সাহার ছেলে ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য যুবপরিষদের যশোর পৌর কমিটির সভাপতি ও যশোর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এ বিষয়ে নিহতের বাবা স্বপন সাহা জানান, শনিবার বেলা ১১টার দিকে সুজন বাইরে থেকে বাসায় আসে। এরপর বিকাল ৩টার দিকে তাকে ডাকলেও কোনো সাড়াশব্দ পাইনি। ভেতর থেকে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে দেখি, ঘরের ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে সে ঝুলে রয়েছে। নিচে নামিয়ে দেখি, সে আর বেঁচে নেই।
তিনি আরও জানান, মৃত্যুর আগে সুজন একটি চিরকুট লিখে গেছে, যাতে লেখা- তার মৃত্যু জন্য কেউই দায়ী না। তার মরদেহের যেন ময়নাতদন্ত করানো না হয়।
যশোর কেতোয়ালী থানার ওসি (তদন্ত) শেখ তাসমিম আলম জানান, মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এসজে