কালিগঞ্জে কিডনি রোগে আক্রান্ত দুই সন্তানের জননী, সাহায্যের আবেদন
সাতক্ষীরার কালিগঞ্জে কিডনি রোগে আক্রান্ত দুই সন্তানের জননী তাহমিনা পারভীন (৩০) বাঁচতে চায়। তিনি উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বারদহা গ্রামের মোহাম্মদ ইমামুল হোসাইনের স্ত্রী ও তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মোহাম্মদ আবুল হোসেন কারিকরের মেয়ে। গৃহবধূর দু’টি মেয়ে সন্তান রয়েছে।
জানা যায়, ওই গৃহবধূ ২০১৯ সালে কিডনি রোগে আক্রান্ত হন। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কিডনি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন তার চিকিৎসা চলে এবং তার শরীরে ৪ টি অপারেশন সম্পন্ন হয়। বর্তমানে তার দুটি কিডনিই বিকল। তিনি এখন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিয়মতান্ত্রিক ভাবে প্রতি সপ্তাহে তার কিডনিতে ডায়ালাইসিস করাতে হয়। এ পর্যন্ত তার পরিবার কিডনি চিকিৎসা বাবদ ৫ লক্ষাধিক টাকা খরচ করেছেন। বর্তমানে ওই গৃহবধূর পরিবারের পক্ষে চিকিৎসা করানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।
এমতাবস্থায় দুই সন্তানের জননীকে বাঁচাতে সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন করেছে ভুক্তভোগীর পরিবার।
খোঁজখবর ও আর্থিক সাহায্যের জন্য তার বড় ভাই মোহাম্মাদ মফিজুর রহমানের (০১৯০৩-৯০৫৪৬৬) পার্সোনাল বিকাশ নাম্বারে অথবা সরাসরি যোগাযোগ করে সাহায্যের আবেদন করেছেন ওই গৃহবধূর পরিবার।
শাওন আহমেদ/বার্তাবাজার/ই.এইচ.এম