করোনা সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধ অমান্য করে যাত্রী পারাপারের অভিযোগে ছয়টি ট্রলার জব্দ করেছে নৌপুলিশ। শনিবার (৮ মে) দুপুরে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট ও ঘাটের পার্শ্ববর্তী এলাকা থেকে ছয়টি ট্রলার জব্দ করা হয়।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, লঞ্চ, স্পিডবোট ও ট্রলারে যাত্রী পারাপারে এখন সম্পূর্ণ নিষেধ আছে। কিন্তু, বিধিনিষেধ উপেক্ষা করে ট্রলারে যাত্রী উঠানোর কারণে শিমুলিয়া ঘাট, কান্দিপাড়া ও মাওয়া মৎস আড়তের কাছ থেকে ছয়টি ট্রলার জব্দ করা হয়। এ সময় ট্রলার চালকরা পালিয়ে যেতে সক্ষম হওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। যাত্রীদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা ট্রলার নৌপুলিশের হেফাজতে আছে।
তিনি জানান সন্ধ্যার পর থেকে ১০টি ফেরী চলাচল করছে। সকল যাত্রী দিনেই ওপারে চলে গেছে। বর্তমানে মাওয়া ঘাটে কোন যাত্রী নেই।
মিজানুর রহমান/বার্তাবাজার/ই.এইচ.এম