করোনার প্রকোপে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ইউরোপের দেশ পর্তুগালে মুসলিমরা সংখ্যালঘু। তবে করোনার ভয়াবহতা কিছুটা কমায় জরুরি অবস্থা তুলে নিয়েছে দেশটির সরকার। বর্তমানে উন্মুক্ত রয়েছে দেশটির পর্যটন খাতগুলো।
আসন্ন ঈদে দেশটির মুসলিমদের জন্য সুখবর দিল সরকার। গতবার অনুমতি না দিলেও এবার স্বাস্থবিধি মেনে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সবচেয়ে বড় জামাতে অংশ নিতে পারবে তারা।
জানা গেছে এ বছর বায়তুল মোকাররম ইসলামী সেন্টার এবং জামে মসজিদের যৌথ উদ্যোগে ঈদের দিন সকাল ৮টায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা মার্তৃমনিজ পার্কে এই জামাতটি অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, করোনার কারণে গত বছর এই ঈদের জামাতটিতে অংশ নেওয়ার অনুমতি পায়নি মুসলিমরা। ফলে রাজধানী লিসবনের প্রতিটা ঘরেই পারিবারিকভাবে ঈদের নামাজ আদায় করা হয়েছিল।
বার্তা বাজার।এসজে