গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১১, ব্যাটালিয়ন সদর, এর অভিযানে শনিবার (৮ মে) দুপুর ০২:৩৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার মডেল থানাধীন ডনচেম্বার (চাষাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মবিনা আক্তার মনি (৩০)। এসময় তার হেফাজত থেকে ৬ হাজার ৩’শ ৯৫ পিস ইয়াবা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকতৃ আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তার স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানা শিলিমপুর এলাকায়। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে এবং মাদক ব্যবসা তার একমাত্র পেশা।
গ্রেফতারকৃত আসামী স্বীকারোক্তিতে জানায় যে, সে বিভিন্ন দ্রব্যের ভিতরে লুকায়িতভাবে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস এর মাধ্যেমে অবৈধ্যভাবে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে আনয়ন করে দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরচোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে।
শনিবার (৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল চাষাড়া এলাকা এসএ পরিবহন কাউন্টারে সামনে বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মবিনা আক্তার মনি (৩০)’কে হাতে নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বার্তাবাজার/ই.এইচ.এম