মেরিন ড্রাইভে বিপুল পরিমাণ ইয়াবা ও আইস মাদকসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে ১শ গ্রাম আইস মাদক (ক্রিস্টাল মেথ) ও ১৪ হাজার ইয়াবাসহ এক কারবারীকে আটক করেছে পুলিশ। এঘটনায় জব্দ করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত একটি কার গাড়ি।

আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরীর মেরিন ড্রাইভ হতে এসব মাদকসহ তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন, টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান।

ধৃত যুবক সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মোঃ রফিকের পুত্র ওসমান গনি (২৩)।

ওসি জানান, মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালায় পুলিশ। এসময় (চট্টমেট্টো-গ-১২-২৪১০) একটি প্রাইভেট কার তল্লাশী চালিয়ে ১শ গ্রাম আইস মাদক ও ১৪ হাজার পিস ইয়াবাসহ গাড়িটি জব্দ করে চালক কে আটক করা হয়।

জব্দকৃত মালামালসহ ধৃত ব্যক্তিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর