আশুলিয়ায় ৪০০ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত ৪০০ কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির দেওয়ান।

শনিবার (৮ মে) বিকাল সাড়ে চারটায় নারসিংহপুর দেওয়ান মার্কেটে অধ্যক্ষ আব্দুল কাদির দেওয়ান এর নিজস্ব কার্যালয়ে এই উপহার সামগ্রী প্রদান করা হয়।

এসময় অধ্যক্ষ আব্দুল কাদির দেওয়ান জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা করোনার শুরু থেকেই সারাদেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আজ ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ৪শত অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেবার জন্য তাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন সরকার প্রমুখ দহ ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন এর সকল নেতাকর্মীবৃন্দ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর