রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শনিবার (৮ মে) বিকালে রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি ও বহরপুর বাজারে অভিযান পরিচালনা করেন।
অভিযানে বহরপুর বাজারের পেঁয়াজের আড়ত সবুজ ট্রেডাসকে ৬ হাজার টাকা, রবিউল কসাইকে ৩ হাজার ৫০০ টাকা, পূন কসমেটিকসকে ৫০০ টাকা, শফিকুল কসমেটিকসকে ১ হাজার টাকা, শিহাব স্টোর কে ৫০০ টাকা এবং বালিয়াকান্দি বাজারে নিউ ঢাকা স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ পনিরুজ্জামান ও বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি