রাজৈরে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মাদারীপুরের রাজৈর পৌর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে ২৬০ টি হতদরিদ্র পরিবারকে ঈদ উপহার দেয়া হয়েছে। শনিবার সকালে পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এগুলো বিতরণ করা হয়।

জানা যায়, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাসির মিয়া ও সাধারণ সম্পাদক পলাশ মাতুব্বরের প্রচেষ্টায় এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে।

তারই ধারাবাহিকতায় পৌর প্রবাসী কল্যাণ পরিষদের অর্থায়নে পৌরসভার দুস্থ অসহায়দের মাঝে জনপ্রতি ১০ কেজি মিনিকেট চাল, ২ কেজি ডাল, ১ কেজি তৈল, ১ কেজি চিনি, ১ প্যাকেট দুধ ও ২ প্যাকেট সেমাই প্রদান করেন এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন হাওলাদার। এছাড়াও রাজৈর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নিখিল রঞ্জন দত্তসহ পৌরসভার গন্যমান্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজ সেবক সম্রাট মাতুব্বর।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর