প্রতিবছরের ন্যায় এবারও টাঙ্গাইলের বাসাইলে হেল্প এন্ড নলেজ প্রোগ্রামের আওতায় স্থানীয় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ মে) দুপুরে উপজেলার কাউলজানী ইউপি’র গিলাবাড়ী গ্রামে চারটি পরিবারের মাঝে টিউবওয়েল এবং দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সুন্ন্যা আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ আজিজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন, বাসাইল পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, হেল্প এন্ড নলেজের ব্যাবস্থাপক আবু জাফর, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শামছুল ইসলাম প্রমুখ।
হেল্প এন্ড নলেজের সাধারন সম্পাদক কামরুল হাসান বলেন, সংগঠনটি ২০১২ সাল থেকে বাংলাদেশের পিতামাতাহীন অনাথ শিশুদের শিক্ষা, চিকিৎসা,স্বাস্থ্যসহ বিভিন্ন দিকে নগদ অর্থ এবং অসহায়দের বিভিন্ন ভাবে সহায়তা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি অসহায় দরিদ্রদের মাঝে টিউবওয়েল এবং দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের সংগঠনটি প্রাকৃতিক দূর্যোগেও সহায়তা করবে। ঈদ সামগ্রীর মধ্যে ছিল- এক কেজি পোলাওয়ের চাউল, এক কেজি চিনি, এক লিটার তেল, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট দুধ বিতরণ করা হয়।
হাসান সিকদার/বার্তাবাজার/পি