ঢাকায় করোনার ভারতীয় ধরন শনাক্ত, স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বেগ

বাংলাদেশেও করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চার জনের নমুনা পরীক্ষায় ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে।

শনিবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

দেশে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার বিষয়ে দুপুর সাড়ে তিনটার দিকে ব্রিফিং করে স্বাস্থ্য অধিদপ্তর। তারা উদ্বেগ প্রকাশ করে জানান, ছয়টি ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। দুটি সরাসরি ডাবল মিউটেন্ট, বাকি চারটি কাছাকাছি।

করোনার ভারতীয় ধরনটির নাম ‘বি.১.১৬৭’। করোনার ভারতীয় ধরনটি অতি সংক্রামণ। ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর পেছনে করোনার এ ধরন ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বের ২০টি দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন বা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এবার বাংলাদেশেও করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর