রাজধানী ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে সামসুল হক (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে মডেল থানাধীন গদাবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য মিডফোড হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।
জানা গেছে, নিহত সামসুল হকের গ্রামের বাড়ি চাপাইনবাবগঞ্জের জেলা সদরে। সে গদাবাগ এলাকার একটি বাড়িতে কেয়ারটেকারে কাজ করতো। পাশেই আরেকটি বাড়িতে বাসা ভাড়া নিয়ে পরিবারের সাথে বসবাস করতো। শুক্রবার রাতে রতনের বাড়ির পাশের একটি সড়কে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনার সততা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম জানান, খবর পেয়ে মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। আমরা ঘটনাস্থলের আশে পাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি, সেগুলো খঁতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রানা আহমেদ/বার্তাবাজার/পি