২০২৬ সাল পর্যন্ত পিএসজিতে থাকবেন নেইমার

ব্রাজিলিয়ান তারকা নেইমার প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেওয়ার পর থেকেই তাকে নিয়ে গুঞ্জন উঠে। পিএসজি ছেড়ে নেইমার সাবেক ক্লাব বার্সেলোনায় যোগ দেবেন বলে গুঞ্জন উঠে।

অবশেষে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে পিএসজির সঙ্গে আরও চার বছরের চুক্তি করেছেন নেইমার। শনিবার পিএসজির সঙ্গে নতুন করে এই চুক্তি করেন নেইমার। স্প্যানিশ গণমাধ্যম মার্কা বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত পিএসজিতে থাকবেন নেইমার। পিএসজিতে দারুণ সময় কাটছে নেইমারের। দুই বছর লিগ শিরোপা জিতেছে তারা। একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে তারা।
গত আসরে ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে যায় তারা। এবার সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারে পিএসজি। দলকে শিরোপা এনে দিতে না পারলেও নেইমারের উপর আস্থা রাখছে দলটি।

নেইমারের চুক্তির বিষয়টি নিশ্চিত হলেও দলটির আরেক তারকা কিলিয়ান এমবাপ্পের ব্যাপারে এখনো অনিশ্চিত। চলতি মৌসুম শেষে তিনি পিএসজিতে থাকবেন নাকি চলে যাবেন তা এখনো নিশ্চিত নয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর