বাঁচতে চান কেরানীগঞ্জের খোরশেদ

দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা জটিলতায় ভুগতে থাকা ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর ইউনিয়নের লাখিরচর গ্রামের গরীব, অসহায়, দিনমজুর খোরশেদ আলম বাঁচতে চান।

এক সময়ের স্বচ্ছল খোরশেদ আজ জীবন যোদ্ধে এক পরাজিত সৈনিক। অভাব অনাটনে চিকিৎসার অভাবে তিনি আজ জীবন-মরণ সন্ধিক্ষণে। বাঁচার আকুতি ছলছল চোখ আর ভরা কন্ঠে।

খোঁজ নিয়ে জানা যায়, খোরশেদ আলম ২০১৫ সাল থেকে শারীরিকভাবে বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। দিন দিন শরীরের অবস্থার অবনতি হলে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। পরিক্ষা নিরিক্ষার পর জানতে পারেন তিনি জটিলসব রোগে আক্রান্ত। তার জীবন বাঁচাতে হলে অস্ত্রপাচার ছাড়া অসম্ভব। আর এতে প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু দীর্ঘদিন ধরে তার চিকিৎসার ব্যয়ভার বহন করে বিপাকে পড়ছেন তার পরিবার।

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হৃদরোগ ও রক্তনালি বিশেষজ্ঞ সার্জন ডাঃ মোহাম্মদ আসলাম হোসেনের অধিনে বর্তমানে তার চিকিৎসা চলছে রাজধানীর একটি কিডনি ফাউন্ডেশন হাসপাতালে। ডাক্তার জানিয়েছে জরুরি অপারেশন না করালে তার মৃত্যু অনিবার্য।

দীর্ঘদিন নিজের এবং আত্মীয়-স্বজনদের সহায়তায় চিকিৎসা চালিয়ে গেলেও বর্তমানে অপারেশনের জন্য প্রায় ৪ লাখ টকা প্রয়োজন যা তার ও তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব না।

এমত অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসা খরচ চালাতে এবং তার জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সাহায্য কামনা করেছেন তিনি। তার নিকট সাহায্য পাঠাতে চাইলে তার ব্যক্তিগত বিকাশ নাম্বার (০১৮৭৩৩০৪৯৭৬) এ সাহায্য পঠাতে পারেন। একই নাম্বারে যোগাযোগও করা যাবে রোগীর পরিবারের সাথে।

রানা আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর