রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান

রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি লংঘনে মোবাইল কোর্ট জরিমানা আদায় করেছে।

শনিবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার এর নেতৃত্বে রাজবাড়ীর দাদশী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় মোল্লা বিস্কুট কারখানায় মেয়াদ উত্তীর্ন আটা ব্যবহার করার জন্য ভোক্তা আইন ২০০৯ এ-র ৫৩ ধারায় ৩০০০ হাজার টাকা, স্বাস্থ্যবিধি না মানায় ২ জন ব্যবসায়ীকে ১৮৬০ এর ২৬৯ ধারায় ১০০০ হাজার টাকা ও ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০০ টাকাসহ সর্বমোট ৪১০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

প্রসিকিউটর ছিলেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামাণিক। পেসকার মোঃ আফতাব উদ্দিন ও শৃঙ্খলায় আনসার বাহিনীর একটি টিম। জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর