ধোবাউড়ায় দুস্থদের মাঝে এমরান সালেহ’র ঈদ সামগ্রী বিতরণ

ময়মনসিংহের ধোবাউড়ায় অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এসময় তিনি বলেন, ঈদ প্রণোদনা সরকারের কর্মী সমর্থকরাই পাচ্ছে, বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। তিনি আরও বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার পথ বন্ধ রেখেছে সরকার। ময়মনসিংহের ধোবাউড়ায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার দুপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধোবাউড়া এতিমখানা মাদ্রাসায় দুঃস্থ ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক আঃ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন লিটন, যুবদলের সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম ডলার, বিএনপির সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সহ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, যুবদল নেতা মাসুদ রানা,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক এইচ.এম ইমরান, সহ সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন লিটন,জেলা ছাত্রদলের সহ সম্পাদক ফারুক মিয়া,উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দিন, যুগ্ন আহবায়ক পলাশ, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক সারোয়ার, মৎসজীবী দলের সদস্য সচিব রুবলে মিয়া প্রমূখ।

আনিসুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর