খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করার জন্য ব্যস্ত নেতাকর্মীরা
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে তার দলের নেতাকর্মীরা যতখানি উদ্বিগ্ন তার চাইতে বেশি ব্যস্ত তার চিকিৎসা নিয়ে রাজনীতি করার জন্য, এমন মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক মাহাবুব উল আলম হানিফ বলেন, আমরা বিভিন্ন সময়ে দেখেছি বিএনপি নেতৃবৃন্দ খালেদা জিয়ার সু চিকিৎসার পরিবর্তে তাকে কিভাবে মুক্ত করতে হবে, কিভাবে ওমক করতে হবে, মানে নানান ভাবে সরকারকে প্রেসার ক্রিয়েট করার অপ্রাঙ্গিক এবং অপ্রয়োজনীয় দাবী উত্থ্যাপন করেন, যেটা খালেদা জিয়ার চিকিৎসার সাথে সম্পৃক্তই না। আমার মনে হয় খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে যারা নিয়েজিত আছেন তারাই সঠিকভাবে পরামর্শ দিতে পারবেন তার কখন কি প্রয়োজন।
আজ শনিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় মৃত্যুবরনকারী চিকিৎসক ডা. রুমি স্মৃতি শ্রেনীকক্ষের উদ্বোধন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার বর্তমান শারিরি অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই। পাশাপাশি এই দুর্যোগের সময় অনেক দেশের যোগাযোগ ব্যবস্থা সিমিত হয়ে গেছে, এর মধ্যে কোন দেশে কোন ডাক্তারের কাছে তাকে নেয়া হবে এবং তারা তাকে নিবে কিনা এসব অনেক বিষয় ভাবার আছে। তাছাড়া সবচাইতে গুরুত্ব পুর্ন বিষয় তা হলো তার চিকৎসায় যেসব বিশেজ্ঞরা আছে তাদের মতামত খালেদা জিয়ার চিকিৎসা এই দেশেই করা সম্ভব। তাকে বিদেশে নেওয়া এই মুহুত্বে বিশেষ প্রয়োজন নাই।
এসময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আসগর আলী, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মস্তানজিদসহ কুষ্টিয়া মেডিকেল কলেজের সকল চিকিৎসক ও আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টুটুল/বার্তাবাজার/পি