দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত: আইইডিসিআর

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। দেশটির করোনাভাইরাসের ধরনের বৈশিষ্ট্য হচ্ছে এটি খুব দ্রুত ছড়ায়। এবার বাংলাদেশেও করোনাভাইরাসের ভারতীয় ধরনের উপস্থিতি পাওয়া গেছে।

শনিবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আইইডিসিআর এর তথ্য অনুযায়ী, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের একটি এবং অন্য আরও ৩ জনসহ মোট চার জনের নমুনা পরীক্ষায় ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে।

করোনার ভারতীয় ধরনটির নাম ‘বি.১.১৬৭’। করোনার ভারতীয় ধরনটি অতি সংক্রামণ। ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর পেছনে করোনার এ ধরন ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বের ২০টি দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন বা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এবার বাংলাদেশেও করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৩৩ জনের। এ সময় নতুন করে আরও ১ হাজার ৬৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৭০ হাজার ৮৪২ জনের।

শনিবার (৮ মে) সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু। একই সময়ে ৪ লাখ ১ হাজার ৫২২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর