বেশকিছু মার্কেটে স্বাস্থ্যবিধি মেনেই চলছে কেনাকাটা

রাজধানীর অধিকাংশ মার্কেটে স্বাস্থ্য বিধি না মেনেই কেনাকাটা শুরু হলেও উত্তরা ও টঙ্গীর বেশকিছু মার্কেটে স্বাস্থ্যবিধি মেনেই কেনাকাটা করছেন ক্রেতারা।

টঙ্গীর আশরাফ সেতু, উত্তরার পলওয়েল শপিং সেন্টার এবং মাসকট প্লাজার নিরাপত্তা কর্মীরা ক্রেতাদের হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছেন। প্রধান ফটকের রয়েছে জীবাণুনাশক টানেল এবং দোকানের ভিতরেও নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে কেনাকাটা করতে দেখা গেছে ক্রেতাদের।

গত কয়েকদিন ধরে বেচাবিক্রি ভালো হয় সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতারা। এসব মার্কেট এর অধিকাংশ দোকানেরই অনলাইন পেইজ রয়েছে। দুটি প্লাটফর্মেই কেনাকাটা করতে পেরে খুশি ক্রেতারাও।

দুপুরের পর থেকে টঙ্গী এবং উত্তরের মার্কেটগুলোতে ক্রেতাদের উপস্থিতি আরো বাড়বে বলে প্রত্যাশা করছেন বিক্রেতারা।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর