করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। করোনায় আক্রান্তের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কঙ্গনা নিজেই জানিয়েছেন।
কঙ্গনা জানিয়েছেন, তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ রয়েছে। করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি।
তিনি লিখেন, কিছুদিন ধরে আমি ক্লান্ত অনুভব করছিলাম। চোখে জ্বালাভাব করছিল। ভাবছিলাম হিমাচল যাব, এ কারণে গতকাল করোনা টেস্ট করাই। আজ রেজাল্ট পজিটিভ এসেছে।
তিনি আরও লিখেন, আমি নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি। দেহের মধ্যে যে ভাইরাস পার্টি করছে তা জানতামই না। এখন জেনেছি, এবার ধব্বংস করব।
ভক্তদের উদ্দেশে তিনি বলেন, করোনাকে ভয় পেলে ও বেশি ভয় দেখাবে। এটা সাধারণ ফ্লু ছাড়া আর কিছু নয়।
উল্লেখ্য, কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন কঙ্গনা। এরপর টুইটার তার ব্যক্তিগত অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে সাসপেন্ড করেছে।
বার্তাবাজার/নব